সিলেটে টোল আদায়ের প্রতিবাদে নৌ ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট চলছে। এ কারণে উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত দেশের সবচেয়ে বড় পাথরকোয়ারিতে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে।
নৌশ্রমিকেরা জানান, পাথরকোয়ারি থেকে নৌপথে সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাথর সরবরাহ করেন নৌশ্রমিকেরা। নৌপথে চলাচল করা শ্রমিকেরা ইজারাদারকে বড় নৌকার জন্য ১১০ ও ছোট নৌকার জন্য ৮০ টাকা টোল দেন।
ছাতক সুরমা নৌকাচালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন জানান, কোনো কারণ ছাড়া বৈশাখ মাস থেকে ইজারাদার বড় নৌকার জন্য ৪০০ থেকে ১০০০ টাকা এবং ছোট নৌকার জন্য ২০০ টাকা টোল নির্ধারণ করেন। তাই নৌকার মালিক ও শ্রমিক সমিতি অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘট আহ্বান করেছে।