সিলেটে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটে ট্রাকচাপায় আসাদ মিয়া (৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে তোয়াকুল নয়াপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আসাদ নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটকের পর সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আসাদ বিদ্যালয়ে যেতে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। আসাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।