সিলেটে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহপরান বাইপাস সড়কে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সালমা বেগম (৭০), তাঁর ছেলে হারুনুর রশীদ (৪৫) ও তাঁর বোন সায়রা খাতুন (২৮)। তাঁরা নগরের মেজরটিলা সৈয়দপুরের বাসিন্দা।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেন, ওই তিনজন নগরের বিয়ানীবাজার থেকে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। অটোরিকশাটি খাদিম এলাকার শাহপরান বাইপাস সড়কের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা ওই তিন যাত্রী নিহত হন। লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।