সিলেটে ট্রাকচালকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক বকুল দেবনাথের মৃত্যুতে তাৎক্ষণিক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন।
গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকরে মানববন্ধন শেষে সালুটিকর বাজারে প্রতিবাদ হয়। সভা থেকে বকুল দেবনাথের মুত্যুর ঘটনাটি হত্যা মামলায় রূপান্তর করে অবিলম্বে পেট্রলবোমা নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
প্রায় এক ঘণ্টার মানববন্ধন শেষে সালুটিকর বাজারে প্রতিবাদ সভা হয়। হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারসহ সংগঠনের বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন। বকুল দেবনাথ গত ১৯ জানুয়ারি সিলেট-তামাবিল সড়কে ট্রাকে পেট্রলবোমা হামলায় আহত হন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি।