সিলেটে ট্রাকচালকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলায় গত শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে গতকাল শনিবার পর্যন্ত চালককে গ্রেপ্তার করতে পারেনি।ওই দুর্ঘটনায় সিলেট জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইফতেখার হোসেন ওরফে শামীমসহ আটজন নিহত হয়। ইফতেখারের মৃত্যুতে জেলা ও নগর আওয়ামী লীগ ঘোষিত পাঁচ দিনব্যাপী শোক কর্মসূচির প্রথম দিন গতকাল সিলেটের বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী বলেন, আজ রোববার জোহরের নামাজ শেষে জেলা ও নগর আওয়ামী লীগের উদ্যোগে হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।ঢাকা-সিলেট মহাসড়কের বালাগঞ্জ উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় গ্রিনলাইন পরিবহনের বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত হন আটজন। মামলার তদন্ত কর্মকর্তা সিলেট হাইওয়ে পুলিশের এসআই কামাল উদ্দিন বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের নম্বর আছে, তাই চালককে খুঁজে বের করা কঠিন কিছু নয়।’