সিলেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় হেতিমগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুরুজ আলী (৩৫)। তাঁর বাড়ি গোলাপগঞ্জের গাড়িপাতন এলাকায়। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আজ বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি সিলেট থেকে গোলাপগঞ্জে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক যাত্রী। তাঁর পরিচয় পাওয়া যায়নি।

এ কে এম শিবলী বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন গোলাপগঞ্জ-সিলেট সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পুলিশ তাদের শান্ত করে এবং যান চলাচল স্বাভাবিক হয়। লাশ ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।