সিলেটে ট্রেনের ধাক্কায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খালেরমুখ রেলক্রসিংয়ে গতকাল বুধবার ট্রেনের ধাক্কায় ব্যক্তিগত গাড়ি দুমড়েমুচড়ে গেলে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার শিকার পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম গাজীপাড়ার বাসিন্দা কাজী মতিন মুক্তাদির (৪৮) সপরিবারে ব্রিটেনে থাকেন। গতকাল দুপুরে তিনি সিলেট নগরের একটি হাসপাতাল থেকে তাঁর স্ত্রী, নবজাতক ও দুই আত্মীয়কে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে বেলা সোয়া একটার দিকে খালেরমুখ রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী পারাবত ট্রেন তাঁদের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। মতিন মুক্তাদিরের স্ত্রীর বড় বোন সৈয়দা রহিমুননেছা ঘটনাস্থলেই নিহত হন।