সিলেটে ডোবা থেকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহরতলির টুকেরবাজার এলাকার সরুগাঁওয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম রিয়াজুল হক (৯)। সরুগাঁওয়ের আনসার আলীর ছেলে রিয়াজুল টুকেরবাজার-শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। গতকাল সোমবার বিকেলে ওই এলাকার একটি ডোবা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ। পরিবার সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, গত রোববার সকালে রিয়াজুল তার এক ভাইকে নিয়ে পাশের বাড়িতে আম পাড়তে যায়। সেখান থেকে ফেরার পথে রিয়াজুলকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।