সিলেটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের ধোপার দীঘির পাড়ের ইউনাইটেড সেন্টারে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হয়েছে।পর্যটনবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর এয়ারলাইনস ক্লাব অব সিলেটের সহযোগিতায় ‘সিলেট ট্রাভেল মার্ট-২০১০’ শীর্ষক এ মেলার আয়োজন করেছে। সিলেটে এটি হচ্ছে এ ধরনের প্রথম মেলা।মেলাটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. গোলাম রাব্বানী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম, এয়ারলাইনস ক্লাব অব সিলেটের সভাপতি খন্দকার শীপার আহমেদ, ইবিএলের বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিম ও ইউনাইটেড এয়ারওয়েজের জ্যেষ্ঠ উপদেষ্টা সৈয়দ আবদুল মুকতাদির।মেলায় দেশি-বিদেশি ২১টি প্রতিষ্ঠান অংশ যোগ দিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—বিমান পরিবহন সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, মোটেল, গেস্টহাউস, রিসোর্ট, পর্যটন স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি। তারা মেলা চলাকালে বিশেষ ছাড়কৃত মূল্যে তাদের পণ্য ও সেবাসমূহ দর্শকের কাছে উপস্থাপন করবে।মেলাটি কাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এতে কোনো প্রবেশমূল্য লাগবে না।বদরউদ্দিন আহমদ কামরান সিলেটের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোকে প্রাধান্য দিয়ে সিলেটকেন্দ্রিক ভ্রমণ প্যাকেজ চালু করতে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সবার প্রতি আহ্বান জানান।গোলাম রাব্বানী তাঁর বক্তব্যে সিলেট অঞ্চলে পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সার্বিক সহায়তার আশ্বাস দেন।