সিলেটে তিন দিনব্যাপী পথনাট্যোৎসব শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিনব্যাপী ওয়ালটন-নবশিখা পথনাট্যোৎসব শেষ হয়েছে। গতকাল রোববার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন।নাটক-পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরীফ জামিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী জহিরুল হক শাকিল, মো. আজিজুল ইসলাম, গ্রুপ থিয়েটার ফেডারেশন সিলেট বিভাগীয় সম্পাদক তোফাজ্জল সোহেল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, ওয়ালটন সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক মোরশেদ তালুকদার ও আবদুল্লাহ সাকলাইন। সভাপতিত্ব করেন নাট্যকর্মী শামসুল আলম।