সিলেটে তিন দিনের বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবিতা পরিষদ এমসি কলেজ শাখার উদ্যোগে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা। সিলেট নগরের টিলাগড় এলাকার কলেজ ক্যাম্পাসে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। প্রধান আলোচকের বক্তব্য দেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান। এ ছাড়া বক্তব্য দেন এমসি কলেজের উপাধ্যক্ষ মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক তোতিউর রহমান, অধ্যাপক শামীমা আখতার চৌধুরী, শিক্ষক পান্না রানী রায়, সাহেদা আখ্তার, মো. বিলাল উদ্দিন, শেখ মো. নজরুল ইসলাম প্রমুখ। মেলায় ছয়টি স্টল অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।