সিলেটে তিন দিনের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বইমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বইমেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের লামাবাজার এলাকার মদনমোহন কলেজ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল ও অতিরিক্ত জেলা প্রশাসক মতিয়ার রহমান।এতে কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ সভাপতিত্ব করেন। মেলায় ১৯টি বইয়ের স্টল রয়েছে। এ ছাড়া মেলায় বিজ্ঞান উদ্ভাবন প্রকল্প প্রদর্শনী, শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিতর্ক এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।