সিলেটে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন প্রণয়নসহ সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট জেলার আহ্বায়ক ব্যারিস্টার মো. আরশ আলী। বাসদ সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া, ন্যাপ সিলেট মহানগরের আহ্বায়ক মো. ইছহাক আলী, ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য সিরাজ আহমদ প্রমুখ।