সিলেটে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও ও কিত্তারগাঁওয়ের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ২৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাতে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ১০ জন।আহত ব্যক্তিদের মধ্যে মোল্লারগাঁওয়ের দিলাল মিয়া, আলমাছ মিয়া, সেলিম আহমদ, আজমল আলী, কিত্তারগাঁওয়ের আলী হোসেন, দুদু মিয়া, শাহ আলম, আম্বর খাঁ, হুশিয়ার খাঁ, ইকবাল আহমদের অবস্থা গুরুতর। রাত নয়টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।