সিলেটে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন নারী আসামিকে নির্যাতন করার অভিযোগে সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও নারী উপপরিদর্শক (এসআই) হাসিনা আক্তার ওরফে আঁখিকে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে আসামিপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে তাঁদের প্রত্যাহার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সিলেট নগরের শেখঘাট এলাকার এক শিশু অপহরণ মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গত ২ জুলাই রাতে এক সেবিকাকে (নার্স) সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ গ্রেপ্তার করে। ৯ নভেম্বর কোতোয়ালি থানার পুলিশ মহানগর হাকিম আদালতে হাজির করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
ওই নারীর স্বামীর অভিযোগ, রিমান্ডের দ্বিতীয় দিন তদন্ত কর্মকর্তা মনিরুল ও এসআই আঁখি জিজ্ঞাসাবাদের নামে অমানুষিক নির্যাতন করেন। তাঁর মুখে পাইপ দিয়ে মদ খাওয়ানো হয়, শরীরের স্পর্শকাতর স্থানে বুট দিয়ে আঘাত করা হয়। এ সময় তাঁকে গালমন্দও করা হয়।