সিলেটে দুই যুবকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরোইন ব্যবসায়ী দুই যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া দুজন হচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলার পাচলা গ্রামের রুহুল আমিন ওরফে রুবেল (২৯) ও সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার ইকবাল হোসেন ওরফে সুমন (৩০)।আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ১০ জুন দক্ষিণ সুরমার পুরাতন রেলস্টেশন থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা ৭১ পুরিয়া হেরোইনসহ রুবেল ও সুমনকে আটক করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা করে। পুলিশ তদন্ত করে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে ওই বছরের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করলে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।