সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্র সাইফুল ইসলাম (১৬) গতকাল বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। গত বুধবার বিকেলে নগরের বাদামবাগিচা খেলার মাঠে ছুরিকাহত হওয়ার পর ওই হাসপাতালে সে চিকিত্সাধীন ছিল।সাইফুলের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল সোয়া তিনটার দিকে শাহজালাল প্রি-ক্যাডেট হাইস্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফুল তার বাসার পাশে বাদামবাগিচা মাঠে ফুটবল খেলতে যায়। এ সময় কয়েকজন যুবক এসে ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাইফুলের চিত্কার শুনে ছুটে এসে লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল ভোর ছয়টার দিকে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। সাইফুল বাদামবাগিচা এলাকার বদরুল ইসলামের ছেলে।সাইফুলের খালাতো ভাই লিটন আহমেদ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।