সিলেটে দুস্থ এতিমদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দুস্থ, দরিদ্র, এতিম ও প্রতিবন্ধীদের সমন্বিত শিক্ষার জন্য স্থাপিত হয়েছে ‘ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজ’। নগরের বাগবাড়ী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালনায় প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি গতকাল বুধবার দুপুরে উদ্বোধন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল। পরে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আরেফিনা বিলাল, ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক, সমাজসেবী গোলাম জাকির চৌধুরী প্রমুখ। সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আবুল কালামের সভাপতিত্বে সভা হয়। শেষে রায়নগর শিশু পরিবার (মেয়ে) ও বাগবাড়ী শিশু পরিবারের (ছেলে) সদস্যরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। খান মোহামঞ্চদ বিলাল তাঁর বক্তৃতায় বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কথা বিবেচনায় নিয়ে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ে আমরা সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতে ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে প্রবাসী ও সমাজহিতৈষী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’