সিলেটে নলকূপ সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমোদন ছাড়াই নলকূপ স্থাপন করে মোটরপাম্প বসিয়ে পাইপ দিয়ে পানি তোলায় সিলেট সিটি করপোরেশনের পানি শাখার প্রকৌশলীরা অভিযান চালিয়ে সেই নলকূপ সিলগালা করে দিয়েছেন।
গত সোমবার বিকেল চারটার দিকে ৮ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী রোডের বাসিন্দা আমির আলীর বাড়িতে অভিযান চালানো হয়। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর বলেন, বিনা অনুমতিতে বসানোর কারণে ওই নলকূপ সিলগালা করে মোটরপাম্পও জব্দ করা হয়েছে।