সিলেটে নারী উদ্যোক্তা সেলিমা সুলতানা সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সৃজনশীল বইয়ের বিপণনপ্রতিষ্ঠান ‘বইপত্র’ সফলভাবে পরিচালনার জন্য স্বত্বাধিকারী সেলিমা সুলতানা সম্প্রতি পেয়েছেন ‘রাঁধুনী কীর্তিমতী নারী উদ্যোক্তা সম্মাননা’।আন্তর্জাতিক নারী দিবস ২০১২ উপলক্ষে তাঁকে ঢাকায় এ সম্মাননা দেওয়া হয়। এ প্রাপ্তি উপলক্ষে গতকাল শনিবার বেলা একটায় সিলেট নগরের বাগবাড়ী এলাকায় সম্মাননা পাওয়া সেলিমা সুলতানার এক সংবর্ধনা অনুষ্ঠান হয়।অনুষ্ঠানের শুরুতেই সম্মাননা পাওয়া নারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপগ্রন্থাগারিক মোল্লা রফিক প্রমুখ।হাসান আজিজুল হক বলেন, ‘সেলিমা সুলতানা তার কাজের স্বীকৃতি দেরিতে হলেও পেল। সে জন্য তাকে অভিনন্দন। সে যে ধরনের কাজের সঙ্গে যুক্ত—তাতে তাকে আমি “দশভূজা” কেন শতভূজা বলতে পারি।