সিলেটে নারী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা তথ্য কার্যক্রমের উদ্যোগে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিশেষ উদ্যোগে ব্র্যান্ডিং’-বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় সিলেটের ওসমানীনগরে নারী সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি এনামুল হক। এতে বক্তব্য দেন জেলা তথ্য কার্যালয়ের উপপরিচালক জুলিয়া যেসমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম, সমাজসেবক তখলিছ আলী, খালেদ আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহাবউদ্দিন শাহিন, সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সিলেট তথ্য কার্যালয়ের ঘোষক মো. লেবাছ উদ্দিন। নিজস্ব প্রতিবেদক, সিলেট|