সিলেটে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত করেছেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষানবিশ নার্সদের মধ্যে সংঘটিত ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়। গত রোববার রাতে কথা-কাটাকাটির জের ধরে শিক্ষানবিশ নার্সদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার অভিযোগে নার্সিং শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিলেন।