সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কয়েক দিন ধরে নগরসহ শহরতলিতে মাত্রাতিরিক্ত লোডশেডিং দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রাহকেরা।গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের শিবগঞ্জ ও সোনারপাড়া এলাকায় লোডশেডিংয়ের প্রতিবাদে গ্রাহকেরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন। রাত ১১টার দিকে শহরতলির শাহপরান গেট, চামেলীবাগ, মেজরটিলা, খাদিমনগর এলাকার গ্রাহকেরাও একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও রাজনৈতিক নেতারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে বিক্ষুব্ধ গ্রাহকেরা রাত ১২টার দিকে অবরোধ তুলে নেন।সিলেটের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন জানান, কয়েক দিন ধরে খারাপ আবহাওয়ার কারণে একটু বেশি লোডশেডিং হচ্ছে। তবে আবহাওয়া স্বাভাবিক হয়ে এলে গ্রাহকেরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন।