সিলেটে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের আম্বরখানা-সালুটিকর সড়কের কেওয়াছড়া চা-বাগান এলাকায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুর রউফ (২২) নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোম্পানীগঞ্জের বুরোদয় গ্রামে। দুর্ঘটনাস্থলটি বিমানবন্দর থানার অধীন। থানার ওসি খায়রুল ফজল জানান, কেওয়াছড়া চা-বাগান এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে রউফ ঘটনাস্থলে মারা যান।