সিলেটে নৌপরিবহনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘সড়ক পরিবহন শ্রমিকদের অনেকেই ঘাতক বলছেন। কেউ কেউ খানসেনাও বলেন। সড়ক পরিবহন শ্রমিকদের ঘাতক নয়, বলতে হলে সেবক বলুন।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রহিম বক্স, সাধারণ সম্পাদক মো. উসমান আলী, ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাদেক আহমদ খান, মুক্তিযোদ্ধা আইনজীবী রফিকুল হক ও আবদুস সাত্তার।বক্তৃতায় নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন শ্রমিকেরা রাত-দিন কষ্ট করে জাতির সেবা করছেন। শ্রমিকেরা জাতির সেবক। ঘাতক বললে তাঁদের শ্রমের প্রতি অমর্যাদা করা হবে।’