সিলেটে পত্রিকার সম্পাদকসহ তিনজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতি মামলায় সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকা সবুজ সিলেট-এর সম্পাদক মুজিবুর রহমান, তাঁর শ্যালক সেলিম আহমদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল সোমবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক মো. শাহেদুল করিম জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।
আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর শাহপরান থানার খাদিম চৌমোহনী এলাকার জুবের আহমদ বাদী হয়ে আদালতে মুজিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে ভূমিসংক্রান্ত দলিল জালিয়াতির অভিযোগে মামলা করেন।
গতকাল পাঁচ আসামি আদালতে উপস্থিত হলে আদালত ওই তিনজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।