সিলেটে পথনাটক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বিভাগীয় পথনাটক উৎসব শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে পাঁচটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল সোহেল, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সিলেট বিভাগীয় সমন্বয়কারী আ স ম সালেহ সোহেল, নাট্য সংগঠক জালাল উদ্দিন রুমী প্রমুখ।