সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। আজ সোমবার বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক বৈঠক শেষে শ্রমিকনেতারা এ ঘোষণা দেন। এর আগে গতকাল রোববার থেকে পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছিল।
সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিন জানান, আজ বেলা সাড়ে চারটায় বৈঠকে শ্রমিকদের পাঁচ দফা দাবির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে জানালে সংগঠনটি ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
১ মে মহান মে দিবসের মিছিলকে কেন্দ্র করে শ্রমিকনেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে শ্রমিকেরা এ ধর্মঘটের ডাক দিয়েছিলেন।