সিলেটে পরিবেশ রক্ষা অভিযান অব্যাহত রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সিলেটে পরিবেশ অধিদপ্তরের অভিযানকে স্বাগত জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। গতকাল সোমবার বিবৃতিতে সংগঠনগুলো এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), সুশাসনের জন্য নাগরিক (সুজন), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও অঙ্গীকার বাংলাদেশের নেতারা যৌথ বিবৃতিতে বলেন, সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের আধার। পাহাড়-টিলা, নদী-খাল ও বিল-জলাশয় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ ও আবাসন ব্যবসায়ীদের কারণে প্রাকৃতিক পরিবেশ-প্রতিবেশ ক্রমে বিনষ্ট হচ্ছে। এ অবস্থায় পরিবেশ অধিদপ্তরের এ অভিযান পরিবেশবাদীদের আশা জুগিয়েছে।বিবৃতিতে স্বাক্ষরকারী সুজনের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরী, অঙ্গীকার বাংলাদেশের পরিচালক মইনুদ্দিন আহমদ জালাল, বাপার সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী ও বেলার সিলেট শাখার সমন্বয়ক সাহেদা আক্তার পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তর গত শনিবার অভিযান চালিয়ে পরিবেশ ছাড়পত্র না থাকা ও জলাশয় ভরাট করে অবৈধভাবে আবাসন ব্যবসার দায়ে রয়েল সিটি, রূপসী বাংলা ও আল-বারাকা নামের তিনটি আবাসন কোম্পানিকে ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।