সিলেটে পর্যটন খাতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান
সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বেলাল বলেন, সিলেটে পর্যটনশিল্পের অনেক সম্ভাবনা রয়েছে। পর্যটন খাতে এই অঞ্চলে প্রবাসীদের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। তাই এই খাতের বিকাশ এবং প্রবাসীদের বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।মোহাম্মদ বেলল গতকাল শুক্রবার সিলেট চেম্বারের সম্মেলনকক্ষে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক আহমদ মিছবাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসি) ডেপুটি ডাইরেক্টর জেনারেল বশির আহমদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, বিবিসিসির পরিচালক এম এ কাইয়ুম ও এফবিসিসিআইয়ের পরিচালক হাসিন আহমদ।মুক্ত আলোচনায় অংশ নেন সিলেট চেম্বারের পরিচালক মুশফিক আহমদ জায়গীরদার, পরিচালক তাহমিন আহমদ, গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদের হাজি মঈন উদ্দিন, চেম্বারের পরিচালক লায়েস উদ্দিন, সাবেক জ্যেষ্ঠ সভাপতি ও বিবিসিসির আঞ্চলিক পরিচালক হিজকিল গুলজার।