সিলেটে পাসের হার বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় পাসের হার বেড়েছে। এবার পাসের হার ৯৩ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৪৭৭ জন শিক্ষার্থী। এর মধ্যে বালক এক হাজার ১৮৮ ও বালিকা এক হাজার ২৮৯ জন। গত বছর পাসের হার ছিল ৯১ দশমিক ৯০ শতাংশ। জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৫৭ হাজার ৬২১ জন। এর মধ্যে ছাত্র ২৫ হাজার ৭৩৩ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৮৮ জন। ফলাফলের দিক দিয়ে জেলায় ফেঞ্চুগঞ্জ উপজেলায় পাসের হার বেশি, ৯৮ দশমিক ৩৭ শতাংশ।সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী প্রথম আলোকে বলেন, সিলেট জেলায় গতবারের চেয়ে এবারের ফল ভালো হয়েছে। ভবিষ্যতে ধারাবাহিকতা ধরে রাখতে নানামুখী উদ্যোগ নেওয়া হবে।