সিলেটে পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিল্পকলা একাডেমীর উদ্যোগে ‘সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা’য় জেলাভিত্তিক বিজয়ী অর্ধশতাধিক শিল্পীকে পুরস্কৃত করা হয়।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় নগরের শাহী ঈদগাহ এলাকার শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুরস্কার বিতরণ শেষে বিজয়ী প্রতিযোগীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। সভাপতিত্ব করেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আবদুল হান্নান। সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ অনুন্নয়ন বাজেটের আওতায় এই অনুষ্ঠান পরিচালিত হয়।