সিলেটে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রশিবিরের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত নগরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আয়ুব জানান, মহানগর ইসলামী ছাত্রশিবিরের স্কুল ও কলেজ শিক্ষাক্রমবিষয়ক সম্পাদক ফখরুল ইসলামসহ ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গত ২৩ ডিসেম্বর মহানগর পুলিশের এএসআই কামালের ওপর হামলার ঘটনায় ওই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।