সিলেটে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় ৩ শিবির নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় শিবিরের সিলেট জেলা (পশ্চিম) সভাপতি দুলাল চৌধুরীসহ সংগঠনটির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নগরের তেররতন এলাকার একটি ছাত্রাবাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১৭ ডিসেম্বর নগরের শিবগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। এ সময় শিবিরের নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন দেন। এ ঘটনায় দুলাল চৌধুরীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় দুলালসহ একই কমিটির দপ্তর সম্পাদক সাফায়েত আহমদ ও সাহিত্য সম্পাদক আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়। শাহ পরান থানার ওসি লিয়াকত আলী জানান, তিনজনকেই গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।