সিলেটে পুলিশের দায়ের করা তিন মামলা প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ আদালতের মাধ্যমে বিচার সম্পন্ন হওয়ায় সিলেটে বিডিআর বিদ্রোহ ঘটনায় পুলিশের দায়ের করা তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমানের আদালতে সরকারি কৌঁসুলির একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার তিনটি মামলা প্রত্যাহার করার আদেশ হয়।আদালত সূত্র জানায়, সিলেট কোতোয়ালি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বাদী হয়ে বিডিআর বিদ্রোহে সিলেটের ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ঘটনায় ৫৭ জন ও সিলেট সদর সেক্টরের ঘটনায় ৩৪ জন বিডিআর জওয়ানকে আসামি করে মামলা করেন। ২১ রাইফেল ব্যাটালিয়নের ঘটনায় সিলেটের গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী বাদী হয়ে ৫১ জনকে আসামি করে মামলা করেন।মামলা প্রত্যাহারের শুনানির সময় আদালতে সব আসামি উপস্থিত ছিলেন।