সিলেটে পূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস
আসন্ন দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করায় সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিদ্যুতের ব্যাপারে সর্বাত্মক নজরদারি রাখার আশ্বাস দিয়েছে।
গতকাল সোমবার নগর ভবনে পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেওয়া হয়।
সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে এবার ৪৫টি পূজামণ্ডপ হচ্ছে। প্রতিটি মণ্ডপের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে এ অনুদান প্রদান অনুষ্ঠান হয়।
অনুদান দেওয়ার পর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও পূজা উদ্যাপন পরিষদের নেতারা মতবিনিময় সভায় নির্বিঘ্নেœ পূজা সম্পন্ন করতে লোডশেডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তখন সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে আশ্বাস দেয়।
মতবিনিময় সভায় র্যাব-৯, মহানগর পুলিশ ও দমকল বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে জানান। পরে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে তাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।