সিলেটে প্রকাশ্যে চলছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে নিষিদ্ধ পলিথিনের থলির অবাধ ব্যবহার চলছে। তবে এটি রোধ করতে স্থানীয় প্রশাসনের কোনো নজরদারি নেই বলে ক্রেতা-বিক্রেতা উভয়েই জানিয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, নগরের লালদীঘিরপাড়, বন্দরবাজার, হকার্স মার্কেট, কালীঘাট, কাজীরবাজারসহ প্রায় ১০টি এলাকার বিভিন্ন দোকানে পলিথিনের আড়ত রয়েছে। এসব দোকান থেকে অনেকটা প্রকাশ্যে নগরের ছোট-বড় সব কটি দোকানে পাইকারি দরে পলিথিনের থলি বিক্রি করা হয়। সেসব থলি ছড়িয়ে পড়ছে পুরো নগরের বিভিন্ন হাটবাজারে।গতকাল রোববার দুপুরে বন্দরবাজার এলাকার সবজিবাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, সবজির বিক্রেতারা প্রকাশ্যেই ক্রেতাদের কাছে সবজি বিক্রি করে পলিথিনের থলিতে ভরে দিচ্ছেন। ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে থলিভর্তি সবজি নিয়ে চলাফেরা করছেন।বন্দরবাজার এলাকার সবজির ব্যবসায়ী সমছু মিয়া বলেন, ‘সবজি বেইচা ক্রেতাদের দিমু কীভাবে? পলিথিন ব্যাগ ছাড়া দেওয়ার তো কোনো ঠোঙা বাজারে কিনতে পাওয়া যায় না। কে বলছে আপনারে এইটা নিষিদ্ধ ব্যাগ? যদি নিষিদ্ধ হইত, তাইলে এই সবজি বাজারে সব মহাজনে (বিক্রেতারা) প্রত্যক দিন কমপক্ষে ১০ হাজার পলিথিন ব্যাগে মাল বেচে। এই দেইখা প্রশাসন তো কিছু কয় না। সমস্যা খালি সাংবাদিকরার।’লালবাজার মাছের বাজারে লিয়াকত আলী নামের এক ক্রেতাকে দেখা গেল একটি ইলিশ মাছ কালো পলিথিনের থলে করে নিয়ে যাচ্ছেন। তাঁকে এই থলি নিষিদ্ধ জানালে তিনি ক্ষুুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘ভাইরে সবকিছুতে সমস্যা ধইরেন না। প্রশাসন যেখানে কিছু বলে না, আপনাদের বলে লাভটা কী?’সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শহীদুল আলম প্রথম আলোকে বলেন, ‘নিষিদ্ধ পলিথিন বিক্রয়কারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান হচ্ছে। তবে খুব যে সফল হচ্ছি, সেটাও বলব না। এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজ সচেতনতামূলক কর্মসূচি হাতে নিতে পারে।