প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির রোডমার্চ ও খালেদা জিয়ার জনসভার প্রচারপত্র বিলি করেছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গতকাল শনিবার সকালে নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানাসহ বিভিন্ন মোড়ে প্রচারপত্র বিলি করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহানসহ স্থানীয় নেতারা।প্রচরপত্র বিলির পর দুপুরে বন্দরবাজার এলাকায় এক পথসভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলী বলেন, সিলেটে রোডমার্চ ও জনসভা উপলক্ষে সাঁটানো পোস্টার রাতের আঁধারে পুলিশ ছিঁড়ে ফেলছে।