সিলেটে প্রথম...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমবারের মতো নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় চালু হলো ‘ফলিত সমাজবিজ্ঞান ও সমাজকর্ম’ বিভাগ। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের তেলিহাওর এলাকার ক্যাম্পাসে এক আয়োজনের মাধ্যমে এ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতা দেন আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট গোলাম মাতবর।
বিকেল চারটায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এনইইউবি) উপাচার্য এম খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন এআইবিএসের ভাইস প্রেসিডেন্ট মাইকেল বওলার, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান এম আফজল মিয়া।
আলোচনা সভা শেষে এনইইউবি এবং এআইবিএস’র মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।