প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের তালতলা এলাকায় সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে অটিজম শিক্ষার্থীদের জন্য পৃথক শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বিশ্ব অটিজম সচেতনতা দিবসে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এটির নাম স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহিম আল মামুন মোল্লা জানান, সিলেট বিভাগে প্রথম এ শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ জন করে অটিজম শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থীপ্রতি একজন করে শিক্ষক থাকবেন।