সিলেটে প্রথম রায় সরকারের পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে একটি মামলার রায় হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক সিলেটের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান গত মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। সিলেটে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের এটি প্রথম রায়।ট্রাইব্যুনাল সূত্র জানায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার কারীকোনা গ্রামের মো. ইকবালউদ্দিন ২২৫ নম্বর ক্রমিকে ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি নিজ নামে প্রত্যর্পণের জন্য গত বছর ট্রাইব্যুনালে মামলা (নম্বর ২০৫) করেন। বাদী মামলায় উল্লেখ করেন, তাঁর দাদা আবদুল করিম এবং রমন রাম কৈবর্ত্য দাস, সরুপবালা কৈবর্ত্য দাস ও ক্ষিরদাবালা কৈবর্ত্য দাস ওই ভূমির স্বত্ববান দখলদার নিয়োজিত ছিলেন। এসএ রেকর্ডে ভূমির অন্যতম শরিক আবদুল করিমের উত্তরাধিকার হিসেবে ইকবালউদ্দিনসহ চারজন সম্পত্তি ভোগদখল করে আসছেন। সরকার পক্ষে মামলা পরিচালনাকারী সিলেটের সরকারি কৌঁসুলি মো. রাজ উদ্দিন জানান, বাদী তাঁর আবেদনের পক্ষে যথাযথ তথ্য-প্রমাণাদি উপস্থাপন করতে না পারায় মামলাটি খারিজ হয়ে যায়। ফলে মামলার রায় সরকারের পক্ষেই এসেছে।