সিলেটে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার।গতকাল সোমবার সকালে নগরের আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক মো. আবদুর রহমান, সহকারী পরিচালক মো. আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হয়বত আলী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জুল হোসেন খান, সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. রোমান মিয়া। প্রধান অতিথির বক্তব্যে এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, ‘প্রাথমিক শিক্ষা হচ্ছে শিশুদের উন্নয়নের প্রথম সোপান।