প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহর ও শহরতলির জন্য এবার ফিতরার জনপ্রতি সর্বনিম্ন হার নির্ধারণ করছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি। সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে গত বুধবার সেমিনারে ফিতরা মাথাপিছু সর্বনিম্ন ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এক কেজি ৬৯০ গ্রাম আটার বাজারমূল্য। বিভিন্ন দোকানে পণ্যের মূল্য যাচাই করে সেমিনারে উন্মুক্ত আলোচনার মাধ্যমে এ হার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবীব আহমদ। নিজস্ব প্রতিবেদক, সিলেট