সিলেটে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বইমেলা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়াম চত্বরে তিন দিনব্যাপী এই বইমেলার আয়োজন করেছে সিলেট জেলা প্রশাসন। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন শিল্পীরা।মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সৈয়দ মো. হাশিম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আশফাক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ কবি মোস্তাক আহমাদ দীন প্রমূখ।উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা আবদুল হান্নানের ব্যবস্থাপনায় সন্ধ্যা সাতটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই ছিল মণিপুরী নৃত্য। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার এ মেলা শেষ হবে।