সিলেটে বইমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক  l ছবি: প্রথম আলো
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক l ছবি: প্রথম আলো

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রথম আলো বন্ধুসভা সিলেট জেলার উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। মেলায় সহযোগিতা করছে সিলেট মডেল লাইব্রেরি।
বেলা সোয়া ১১টায় ফিতা কাটার মধ্য দিয়ে মেলা শুরু হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কথাসাহিত্যিক আনিসুল হক। এ সময় কবি তুষার কর, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ রায়বর্মণ, প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ, পুস্তক ব্যবসায়ী মিজানুর রহমান ও প্রকাশক সজলকান্তি সরকার বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন বন্ধুসভা সিলেটের সভাপতি মাহবুবুর রহমান। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।