সিলেটে বইমেলার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বিকেলে বইমেলা উদ্বোধনের পরপরই শত শত পাঠক ও দর্শনার্থীর ঢল নামে। তাঁরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। কেউবা কিনে নেন বই। এর আগে ফিতা কেটে প্রথম আলো বন্ধুসভা সিলেট জেলা শাখার উদ্যোগে সাত দিনব্যাপী ‘অমর একুশে বইমেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যৌথভাবে মেলার উদ্বোধন করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য আতফুল হাই শিবলী ও সিলেট সিটি করপোরেশনের প্রধান কর্মকর্তা এনামুল হাবীব। মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে ছবি: প্রথম আলো