সিলেটে বইমেলার শেষ দিনে মানুষের উপচে পড়া ভিড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী অমর একুশে বইমেলার শেষ দিনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। গতকাল শনিবার ক্রেতা-দর্শনার্থীদের পদচারণে মুখর ছিল মেলা প্রাঙ্গণ। নগরের রিকাবীবাজার এলাকায় জেলা পুলিশ লাইন মাঠে আয়োজিত মেলার শেষ দিনে সন্ধ্যা সাড়ে ছয়টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এম এন জিয়াউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের পুলিশ সুপার মোহামঞ্চদ সাখাওয়াত হোসাইন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন, সিলেটের জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল, সিলেট পুলিশের ডিআইজি মকবুল হোসেন ভূঞা প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।