সিলেটে বখাটে যুবককে ধরতে পুলিশ তত্পর না হওয়ায় সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটে যুবককে ধরতে পুলিশ তত্পর না হওয়ায় সিলেটের একটি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার শহরের বিমানবন্দর সড়ক অবরোধ করে। তাদের অবরোধের কারণে পুলিশ তাত্ক্ষণিক অভিযান চালিয়ে ওই বখাটে যুবককে আটক করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।জানা গেছে, গতকাল সকাল ১১টার দিকে রাব্বি নামের স্থানীয় এক বখাটে নেশাগ্রস্ত হয়ে নগরের দীপ শিখা প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ফাইম রহমানকে স্কুলের গেটের সামনে মারধর করে। এ ঘটনায় স্কুলের পরিচালনা কমিটি তাত্ক্ষণিক বৈঠক করে ওই বখাটে যুবককে আটক করতে পুলিশের প্রতি আহ্বান জানায়। কিন্তু পুলিশ এতে তত্পরতা না দেখানোয় স্কুলের শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় স্কুলের সামনে বিমানবন্দর সড়ক অবরোধ করে। পরে পুলিশ এ ঘটনায় দ্রুত ওই যুবককে আটকের পদক্ষেপ নেয়। আধা ঘণ্টার মধ্যে পুলিশ তাকে আটক করলে বেলা একটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।