সিলেটে বজ্রপাতে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীসহ দুজন মারা গেছেন। আজ বুধবার সকালে উপজেলার নলিয়াপুর গ্রামের পাশের একটি জলাশয়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলি মাধবপুর গ্রামের আকমল হোসেন (৩৫) এবং একই গ্রামের দশম শ্রেণির ছাত্র মিলন মিয়া (১৭) আজ সকালে মাছ ধরতে গ্রামের পার্শ্ববর্তী নলিয়াপুর এলাকার একটি জলাশয়ে গিয়েছিলেন। সেখানে বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। তবে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করা হয়নি।’