সিলেটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘প্রায় প্রতিবছরই আমরা বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হই। বন্যা আমাদের জন্য নতুন কিছু নয়। আমাদের ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে।’ গতকাল শুক্রবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া, দুবাগ, শেওলা, কুড়ারবাজার ও তিলপারা ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে লোকজনের খোঁজখবর নেন।এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ।শিক্ষামন্ত্রী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘ত্রাণ এসেছে, আরও আসবে। এখন প্রয়োজন শুধু সুষ্ঠু ব্যবস্থাপনার।’ ইউএনও, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সুষ্ঠুভাবে ত্রাণ বণ্টনের নির্দেশ দেন তিনি।